ডেম্বেলের ঘুম ভাঙানো শাস্তি-পর্ব শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
উপযুক্ত উপায় বের করতে পারলে দুষ্ট গরুকেও বাগে আনা যায়। বার্সেলোনা অন্তত প্রমাণ করল সেটাই। অবাধ্য উসমানে ডেম্বেলে এখনো পুরোপুরি বাগে এসেছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাকে বাগে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বার্সেলোনা। সময় মতো অনুশীলনে ডেকে নেওয়ার জন্য শুরু করে দিয়েছে ডেম্বেলের সকালের ঘুম কেড়ে নেওয়ার শাস্তিপর্ব। বাধ্য বালকের মতো ডেম্বেলেও ক্লাবের শাস্তির বিধান মেনে নিয়ে ঘুমাতে শুরু করেছেন ঘড়ি ধরে!
বার্সেলোনার এই তরুণ ফরাসি ফরোয়ার্ডের প্রতিভা-দক্ষতা নিয়ে সংশয় নেই কারো। ২১ বছর বয়সী ডেম্বেলের রোগ একটাই, অনুশীলনে দেরি করে যাওয়াটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। মৌখিক সতর্ক, তিরস্কার, ভৎর্সনা, ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা, মোটা অঙ্কের আর্থিক জরিমানা-কোনো শাস্তি দিয়েই ডেম্বেলেকে বাগে আনতে পারছিলেন না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।
কোচের এসব শাস্তিকে থোরাই কেয়ার করে ডেম্বেলে নিজের ইচ্ছামতোই চলতেন। সকালে শান্তির ঘুম ঘুমানোর কারণে প্রতিনিয়তই অনুশীলনে যেতেন দেরি করে। ডেম্বেলের এই অবাধ্যতার কারণ ভিডিও গেমস। রাতভর বন্ধুদের সঙ্গে ভিডিও গেমে মজে থাকতেন। ঘুমাতে যেতে যেতে ভোর হয়ে যেত। সময়মতো অনুশীলনে যাবেন কি করে! কোচের শাস্তির তোয়াক্কা না করে তিনি তাই সকালে বিছানায় পড়ে ঘুমাতেন আরামের ঘুম। ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটাও বন্ধ রাখতেন ডেম্বেলে। ফলে ক্লাব বার্সেলোনা সকালে তার সঙ্গে যোগাযোগও করতে পারত না।
এমন অবাধ্য গরুকে চাইলে বার্সেলোনা কোচ দল থেকে ছুড়ে ফেলতে পারতেন। বিক্রি করে দিতে পারতেন। কিন্তু বার্সেলোনা কোচকে সেই পথে হাঁটতে দেয়নি ডেম্বেলের উড়ন্ত ফর্ম। গত মৌসুমে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে কাটানো ডেম্বেলে এ মৌসুমে যেন উড়ছেন। এরই মধ্যে করে ফেলেছেন ৯টি গোল ও ৫টি অ্যাসিস্ট। একজন উইঙ্গার হয়েও এমন আগুনজ্বলা পারফরম্যান্স যার, বার্সা কোচ তাকে ছুড়ে ফেলেন কি করে! বাধ্য হয়ে ভালভার্দে তাই খুঁজে বের করেছেন বিকল্প পথ।
নতুন বিধান জারি করেছে, ডেম্বেলে এখন থেকে আর মোবাইল বন্ধ করে ঘুমাতে পারবে না। তাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে সময় মতো অনুশীলনে নেওয়া হবে। ঘুম থেকে সাত-সকালে যাতে উঠতে পারেন, সেজন্য রাতে আগেভাগে ঘুমাতে যাওয়ার কড়া নির্দেশও জারি করা হয়েছে। ডেম্বেলেকে বাধ্য হয়েই এখন ক্লাব এবং কোচের নতুন এই বিধান মেনে নিতে হচ্ছে।
বন্ধুদের সঙ্গে মজার ভিডিও গেমস খেলা বাদ দিয়ে তাকে ঘুমাতে যেতে হচ্ছে সকাল-সকাল। কানের কাছে রীতিমতো অ্যালার্ম ঘড়ি নিয়ে! এখন আর ভোর রাতে নয়, রাত ১১টা বাজতেই ঘুমাতে যাচ্ছেন ডেম্বেলে। সত্যি সত্যিই যে ডেম্বেলে এখন রাত ১১টায় ঘুমাতে যান, টুইটারে প্রকাশিত একটা ছবিই প্রমাণ করে দিচ্ছে সেটা।
ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে ডেম্বেলের এই অভিনব শাস্তির কথা তার বন্ধুরা সবাই জেনে গেছেন। ডেম্বেলে নিজেই রাত ১১টায় ঘুমাতে যাওয়ার একটা ছবি তার স্বদেশি বন্ধু বেঞ্জামিন মেন্ডিকে পোস্ট করেন। ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার সেই ছবিটা সঙ্গে সঙ্গেই পোস্ট করেছেন টুইটারে। যাতে দেখা যাচ্ছে, বাধ্য ছেলের মতো ডেম্বেলে বিছানায় ঘুমিয়ে আছেন। কানের কাছে রাখা অ্যালার্ম ঘড়িতে রাতে ১১টা।
ছবির নিচে ছোট্ট ক্যাপশনে বেঞ্জামিন লিখেছেন, ‘দুনিয়ার সবচেয় সুন্দর ছবি।’ ডেম্বেলেও পরম আন্তরিকতায় বন্ধু বেঞ্জামিনকে জবাব দিয়েছেন, ‘তুমি কি খুশি, ধন্যবাদ বেন।’ টুইটারে ডেম্বেলের অন্য এক অনুসারি মজা করে লিখেছেন, ‘অনুশীলনে যাচ্ছ কি?’ এর জবাবে ডেম্বেলে লিখেছে, ‘আগামীকাল।’ বরুসিয়া ডর্টমুন্ডে খেলা ডেম্বেলের আরেক সাবেক সতীর্থ মার্ক বাত্রাও অনুপ্রেরণাদায়ী মন্তব্যই করেছেন।
গতকাল বুধবার বার্সেলোনার কোনো আনুষ্ঠানিক অনুশীলন সেশন ছিল না। ছিল ছুটির দিন। ডেম্বেলে সেজন্যই আগামীকাল মানে আজ বৃহস্পতিবারের কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, ডেম্বেলে আজ কি সময় মতো অনুশীলনে যেতে পেরেছেন?
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
